চট্টগ্রামে ১০৫ মণ ঘন চিনি জব্দ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ১১:০৩ পিএম


চট্টগ্রামে ১০৫ মণ ঘন চিনি জব্দ
ছবি: আরটিভি

চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা আমদানি নিষিদ্ধ ১০৫ মণ ঘন চিনির (সোডিয়াম সাইক্লাইমেট) চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) এনবিআর জানিয়েছে, চট্টগ্রাম কাস্টমসের একটি দল চালানটি জব্দ করে ।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকার কেরাণীগঞ্জের ‘এজাজ ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে একটি কন্টেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে চীন থেকে। গত ২১ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস স্থগিত করে কাস্টম হাউস। গত ৬ নভেম্বর চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এতে দুই ধরনের পণ্য পাওয়া যায়। যার নমুনা কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার তারেক মাহমুদ জানান, গত ৬ নভেম্বর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ল্যাব প্রতিবেদনে ‘পলি অ্যালুমিনিয়ামের’ সঙ্গে ‘সোডিয়াম সাইক্ল্যামেটের’ সন্ধান পাওয়া যায়। কন্টেইনারটিতে ৪২০০ কেজি ঘন চিনি ও ১৭ হাজার ৮০০ কেজি ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ পাওয়া গেছে। ঘন চিনি সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অনুসারে নিষিদ্ধ। এ চালানের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর দুইটি পৃথক চালানে ১০০ টন ঘন চিনির দুইটি চালান আটক করে কাস্টম হাউস

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission