মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ  

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ১১:০০ পিএম


মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার প্যাচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘোড়ারটেকি গ্রামের শাহ আলম মিয়ার ছেলে আবুল কাশেম (৩৫) এবং তালতলী এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩৫)।

বিজ্ঞাপন

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোরাইদ মোড় এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন এবং গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission