আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, নারীসহ ধরা ৬

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪১ পিএম


আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, নারীসহ ধরা ৬
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

সিলেটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার অতিথি হোটেলের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ হোটেলটি সিলগালা করে দেয়।

আটককৃতরা হলেন শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭) ও জাকিয়া আক্তার সুমা (২০)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, একইসঙ্গে অসামাজিক কার্যকলাপের দায়ে ‘অতিথি হোটেল’ সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা বলেন, জনস্বার্থ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে নগরীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অসামাজিক বা অনৈতিক কার্যকলাপ বরদাশত করা হবে না।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission