মেয়ে পরীক্ষার কেন্দ্র, বাইরে বাবার মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৮:৫৫ পিএম


মেয়ে পরীক্ষার কেন্দ্র বাইরে বাবার মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ইব্রাহীম খলিল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি)  সকালে মেয়ে নাশিতা তাসনিমকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষমান অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও নগরের বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

আরও পড়ুন

মো. ইব্রাহীম খলিলের পৈত্রিক বাড়ি কুমিল্লায়। তিনি নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারের একটি বাসায় ভাড়া থাকতেন। মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে দ্রুত বিষয়টি চবি মেডিকেল সেন্টারকে জানানো হয়। সেখানে দায়িত্বরত ডাক্তার প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কথা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্য রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission