ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আরটিভির সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাদ্দাম হোসেনকে সংবর্ধনা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: আরটিভি

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির দ্বিতীয়বারের মতো সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রতিশ্রুতিশীল ও মেধাবী সাংবাদিক মো. সাদ্দাম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যা ৭টায় আখাউড়া উপজেলার কলেজপাড়া এলাকার বাঁধন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটি।

সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের আখাউড়া প্রতিনিধি তাজবীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি ও সমকালের আখাউড়া প্রতিনিধি নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের আখাউড়া প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন লিটন।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল ঘোষ, সহ-সভাপতি ও যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি কাজী হান্নান খাদেম, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের প্রতিনিধি জালাল হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অমিত হাসান আবির, দেশ রূপান্তরের বিজয়নগর প্রতিনিধি এস এম টিপু, বৈশাখী টিভির আখাউড়া প্রতিনিধি মেহেদী রহমান মোল্লা, দৈনিক বুলেটিনের প্রতিনিধি অমিত হাসান অপু, তোফাজ্জল হোসেনে কেন্টন ও মাসুকুর রহমান মাসুক সহ অন্যরা।

সাদ্দাম হোসেন বলেন, আরটিভির সেরা প্রতিনিধি হিসেবে টানা ২০২৪ ও ২০২৫ সালে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, আখাউড়ার সকল সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও দর্শকদের ভালোবাসার ফল। আমি সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবো। আমাকে যারা সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সাদ্দাম হোসেনের পেশাগত সাফল্যের প্রশংসা করে তার ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভিতে
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন