নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মওদুদপত্নী

আরটিভি নিউজ

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৬:৪৮ পিএম


নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মওদুদপত্নী
প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দিন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় হাসনা জসীমউদ্দিন মওদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার সেবা করেছি। আওয়ামী লীগের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে আমি আমার বাড়ি হারিয়েছি। দলীয় নমিনেশন না পেয়ে আশাহত হয়েছি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম।

আরও পড়ুন

হাসনা জসীমউদ্দিন মওদুদ বলেন, দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি নোয়াখালী-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০ জানুয়ারির ভিতরে আমি সশরীরে গিয়ে প্রত্যাহারের কাজ শেষ করবো।

প্রসঙ্গত, হাসনা জসীমউদ্দিন মওদুদ পল্লীকবি জসীমউদ্দিনের মেয়ে ও প্রয়াত বিএনপি নেতা ব্যরিস্টার মওদুদ আহমদের পত্নী। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে স্বামী ব্যারিস্টার মওদুদ আহমদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এবার এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission