লালমনিরহাটে শিশু শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন করল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৭:২৩ পিএম


লালমনিরহাটে শিশু শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন করল বিজিবি
ছবি: আরটিভি

আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুদের জন্য একটি আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দৃষ্টিনন্দন ক্লাসরুম উদ্বোধন করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ঈমাম।

মঙ্গলবার (৫ মে) দুপুরে দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন শেষে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ঈমাম বলেন, প্লে গ্রুপ ও নার্সারিতে বয়সভিত্তিক বসার ব্যবস্থা করা হযেছে- যেন কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে আসতে উৎসাহিত হয়; স্কুলে আসার যে ভীতি কাজ করে সেটা যেন না থাকে। আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে পড়াশোনা করবে কোমলমতি শিক্ষার্থীরা।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ধাপে ধাপে লালমনিরহাট বর্ডার গার্ড স্কুল বেষ্ট স্কুল হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেছি এই চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, সেকেন্দার আলী সরকারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা।

এদিকে শিক্ষার পাশাপাশি একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন স্থাপন করেছে স্কুল কর্তৃপক্ষ। যেখানে শিশুদের খাবার সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর রয়েছে বিশেষ গুরুত্ব। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission