এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৭:২৪ পিএম


এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে
ছবি: প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট খয়রাতি মিঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অতিরিক্ত ফি আদায়ের কারণে অনেক পরিবারই হিমশিম খাচ্ছে। 

জানা যায়, গত বছর যারা এক বিষয়ে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় বোর্ড নির্ধারিত ফি নিয়ে ফরম পূরণ করতে পারবে। অতিরিক্ত টাকা দিতে হবে না।  এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে অতিরিক্ত ফি দিয়েই ফরম পূরণ করেছেন একজন শিক্ষার্থীর অভিভাবক জানায়, সরকার নির্ধারিত ফি জোগাড় করতেই রীতিমতো তাদের হিমশিম খেতে হচ্ছে সেখানে অতিরিক্ত ফি আদায় করাটা অনেক কষ্টকর হয়ে পড়েছে।

এ বিষয়ে ফৌজদারহাট খয়রাতি মিঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, বিষয়টি মিথ্যা, আমরা বোর্ড নির্ধারিত ফি নিচ্ছি। 

এ বিষয়ে সীতাকুণ্ড  উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমতা আরা জানান, এসএসসি ফরম পূরণের জন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করেছেন বলে আমার জানা নেই। কেউ যদি অতিরিক্ত ফি আদায় করে থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, যারা গতবছর এক বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি তারা এবছর বোর্ড ফি ১২৫ টাকা ও  কেন্দ্র ফি জমা দিয়ে ফরম পূরণ করতে পারবে। কেউ যদি অতিরিক্ত টাকা আদায় করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission