গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০৬:৩৮ পিএম


গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর অন্তত ৬টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুটের গোডাউনে প্রথম আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের একাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেওয়ার পথে রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম জানান, ‘বর্তমানে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশপাশে বেশ কয়েকটি ঝুটের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission