বাগেরহাটে এনসিপির সমন্বয়কসহ ১২ নেতাকর্মীর পদত্যাগ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ০৩:৫৫ পিএম


বাগেরহাটে এনসিপির সমন্বয়কসহ ১২ নেতাকর্মীর পদত্যাগ
ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। 

বিজ্ঞাপন

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০২৫ সালের ৩ জুন হতে ১১ জানুয়ারি ২০২৬ জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের যে অঙ্গিকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জন্ম ও পথচলা তাসাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্ত এর স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে আর পথচলা সম্ভব নয়। আমাদের দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় তারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বাগেরহাট সদর উপজেলার এসব নেতাকর্মী পদত্যাগ করেছে।

পদত্যাগকারি অন্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয় কারি কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ,
মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি, মো. রাতুল আহসান।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission