গোপালগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০২:০৪ পিএম


গোপালগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আরটিভি ছবি

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প।  সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার জয়নগর-বাসপুর সড়কের মাঝিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে গাঁজাসহ নুরুল আলম (৪১) ও আবু তাহের (৪৪) নামে দুইজনকে আটক করা হয়। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

গ্রেফতারকৃত মো. আবু তাহের ফেনীর ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নুরুল হুদার ছেলে এবং মো. নুরুল আলম একই জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বিজ্ঞাপন

আরটিভি/এমআই/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission