গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মেরী গোপীনাথপুর শরীফপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ সদর থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় মেরী গোপিনাথপুর শরীফপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ তৌহিদুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের
পর আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শরীফ তৌহিদুল হক সদর উপজেলার মেরী গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের মৃত শরীফ আঃ হকের ছেলে।
আরটিভি/এফএ





