ভূজপুরে ৯টি দেশীয় বন্দুক উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৮:২৬ পিএম


ভূজপুরে ৯টি দেশীয় বন্দুক উদ্ধার
ভূজপুরে ৯টি দেশীয় বন্দুক উদ্ধার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম, পিপিএম-এর তদারকিতে এ বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় তল্লাশি চালিয়ে রাত ২টার দিকে বারোমাসিয়া চা বাগান টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পিছনে চা বাগানের জঙ্গলের ভেতর দুটি বস্তা থেকে এসব বন্দুক উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আরটিভি/এমএইচজে/এসআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission