ভূমিকম্পে কাঁপল দেশের আরও এক জেলা

আরটিভি নিউজ

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ , ০৯:০৩ এএম


ভূমিকম্প কাঁপল আরও এক জেলা
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে সেখানে ছোট ভূমিকম্প সংঘটিত হয়।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। এ ছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলে জানিয়েছে তারা।

image

এর আগে, গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানান।

নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission