ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ধানের শীষে ভোট চাইলেন জুলাই শহিদ সাগরের বাবা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
বক্তব্য রাখছেন জুলাই আন্দোলনে পঞ্চগড়ের শহিদ সাগরের বাবা রবিউল ইসলাম। ছবি: আরটিভি

দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে হবে ধানের শীষ প্রতীকে। শহিদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে পঞ্চগড়ের শহিদ সাগরের বাবা রবিউল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রত্নিবাড়ী বাজারে ধানের শীষের পক্ষে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনে নিহত সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমার ছেলে সাগর কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেয়নি, সে জীবন দিয়েছে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজ সেই অধিকার আবার হুমকির মুখে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোট দিতে পারছে না, নির্বাচন মানেই এখন আতঙ্ক ও অনিশ্চয়তা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্রকামী শক্তির পক্ষে অবস্থান নিতে হবে। যদি শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি না করতে চাই, তাহলে ধানের শীষেই ভোট দিতে হবে।

আরও পড়ুন

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা আমাদের কাছে একটি ঋণ রেখে গেছেন- গণতন্ত্র পুনরুদ্ধারের ঋণ। এই ঋণ শোধ করতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। পঞ্চগড়ের মানুষ যদি ধানের শীষে ভোট দেন, তাহলে শহিদদের রক্তের মর্যাদা রক্ষা হবে এবং বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে।

তিনি আরও বলেন, শহিদ সাগরের মতো তরুণদের আত্মত্যাগ আমাদের লড়াইয়ের শক্তি। এই দেশ আর কোনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ছাত্রসমাজ, সাধারণ মানুষ এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
রাজমিস্ত্রির সহকারী থেকে রিকশাচালক। এরপর হঠাৎ রিকশা ছেড়ে হ্যাকিংয়ে জড়িয়ে পড়া। মাত্র পাঁচ বছরে বদলে যায় নাটোরের লালপুরের ওহিদুল মোল্লার জীবনযাত্রা।
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা