ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজীব হোসেন (২৩) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।

রোববার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। চালককে পাশে বসিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন সজীব। ট্রাকটি কামালদিয়া ব্রিজের উপর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের উপর থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয় এবং আহত হন চালক।

আরও পড়ুন

আহত ট্রাকচালক জানান, তার সহকারী সজীব ট্রাক চালাচ্ছিলেন। একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ গণমাধ্যমকে বলেন, নিহত সজীবের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিকদের হামলায় আহত জুনিয়র অপারেটর সেলিমের মৃত্যু
শ্রমিকদের হামলায় আহত সেই শ্রমিক জুনিয়র অপারেটর সেলিম ইসলাম (৩১) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শ্রমিকদের হামলায় আহত জুনিয়র অপারেটর সেলিমের মৃত্যু
গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ২ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। 
গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
কোমরে-পায়ে শিকলে বাঁধা যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
বাবা-মা কেউই বেঁচে নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের মধ্যে কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই শিকল পরা অবস্থাতেই শেষ পর্যন্ত শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হলো ওসমান গনি (৩০) নামে এক যুবকের নিথর দেহ।
কোমরে-পায়ে শিকলে বাঁধা যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
ভালোবাসা মানে না দূরত্ব, মানে না দেশের সীমানা। সেই ভালোবাসার টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
আরও পড়ুন
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
আহত সেই বন্ধুও বেঁচে নেই, মৃতের সংখ্যা দাঁড়াল তিনে
দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দেওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের