জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, যা জানা যাচ্ছে 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০৬:০৮ পিএম


জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, যা জানা যাচ্ছে 
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি।

জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে হত্যা মামলার তিন আসামিকে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভুল মুক্তি’ বললেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারাগারের বাইরে কাউকে জানানো হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। তাদের সবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। একটি হত্যা মামলার আসামি হিসাবে তারা কারাবন্দি ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। ভুলবশত কারাগারের এক কর্মকর্তা আসামিদের মুক্তি দিয়েছেন। এটি একটি ‘ভুল মুক্তি’। বিস্তারিত পরে জানানো হবে।

পরে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মুক্তিপ্রাপ্ত তিনজনই হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা মনে করে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। আসামি গ্রেপ্তারে পুলিশের সহযোগিতা প্রয়োজন হয়। তাৎক্ষণিক অবহিত করলে আসামিদের ধরতে সুবিধা হতো।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission