ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ সম্ভব নয়’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। ছবি: সংগৃহীত

সমুদ্রের বুকে তৈরি হওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরানো যাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদস্য এয়ার কমোডোর নুর ই আলম।

তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নিয়ে বিআইডব্লিউটিএ যে সুপারিশ করেছে, তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়। কারণ সবার সঙ্গে আলোচনা করেই কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে তৈরি করা হয়েছে। এটির কারণে তো নৌ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনফারেন্স হলে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

তিনি বলেন, বেবিচক সব ধরনের কাজ সম্পন্ন করেছে কক্সবাজার বিমানবন্দরের। সরকার চাইলে যেকোনো মুহূর্তে আন্তর্জাতিক মানের ঘোষণা দিতে পারে।

গণশুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল হুদা, বেবিচকের পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ও উপসচিব সানিউল ফেরদৌস। এছাড়া অনুষ্ঠানে সাধারণ যাত্রী ও বিমান পরিবহন সংশ্লিষ্টরা অংশ নেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামী রাজা ওরফে পিচ্চি রাজা’র পলায়নের ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৪ দিন পর হেলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে নেওয়ার পর পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে আবুল কালাম আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ওসি-এসআইকে হঠাৎ আদালতে তলব, ঘটনা কী?
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫২), সুলতান আহম্মেদ (৬৫) ও লিটন মণ্ডলকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি-এসআইকে হঠাৎ আদালতে তলব, ঘটনা কী?
আরও পড়ুন
কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু
কক্সবাজার বিমানবন্দরে কবে থেকে আন্তর্জাতিক ফ্লাইট, জানালেন বিমানমন্ত্রী