চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০৬:৫৪ পিএম


চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

চাঁদপুরে বৈষম্যহীন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মচারীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দাবি আদায়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission