মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৮ পিএম


মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি
মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: সংগৃহীত

ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হয়েছিল কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর। এবার তাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়- যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission