ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে গেল রিফাত, অতঃপর...

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে পাঁচ বছর বয়সের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রিফাত (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে।

শুক্রবার (৫ জুন) ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। এর আগে গত ৪ জুন বিকেলে চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিফাত আহমেদ উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনার পর রিফাত পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে মাঠে কয়েকজন শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এসময় রিফাত শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রিফাত। পরে শিশুটিকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শিশুর পরিবার বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা কিশোরের পরিবারকে নানা ভয়ভীতি দেখিয়ে গ্রাম্য সালিশ বসায়। তবে সেখানে মীমাংসা হয় না।

আরও পড়ুন

পরে পুলিশ খবর পেয়ে শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, সংবাদ পেয়ে রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
আরও পড়ুন
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার