১২০ বছরের তৈয়বজানের মুখে তৃপ্তির হাসি

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৯ পিএম


১২০ বছরের তৈয়বজানের মুখে তৃপ্তির হাসি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের সকালটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা। ধারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে তখন ভোটারদের আসা-যাওয়া। সেই ভিড়ের মধ্যেই সবার নজর কাড়লেন এক বৃদ্ধা- দুই নাতির কাঁধে ভর করে ভোট দিতে আসা ১২০ বছর বয়সী তৈয়বজান।

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনের ৯ নম্বর ধারা ইউনিয়নের এই কেন্দ্রটিতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভোট দিয়ে ফেরার সময় দেখা যায় তাকে। বয়সের ভারে ন্যুব্জ শরীর, নিজে হাঁটার ক্ষমতা নেই। তবু ভোটাধিকার প্রয়োগে ছিল না কোনো দ্বিধা।

আরও পড়ুন

দুই নাতির কাঁধে চড়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসছিলেন তৈয়বজান। মুখে তৃপ্তির হাসি। জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, নিজ হাতে আমার পছন্দের প্রার্থীকেই ভোট দিছি। ভোট দিতে পারছি, ভালো লাগছে’ তার কণ্ঠে ছিল গর্ব, চোখে ছিল দায়িত্ব পালন করার তৃপ্তি।

এই কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থায়ও ছিল আলাদা আয়োজন। নিচতলায় নারীদের জন্য এবং দোতলায় পুরুষ ভোটারদের জন্য বুথ করা হয়েছে। দোতলা থেকে দুই হাতে ক্র্যাচে ভর দিয়ে সিঁড়ি ভেঙে নামতে দেখা যায় এক শারীরিকভাবে অসুস্থ ভোটারকে। কষ্ট হলেও ভোট দেওয়ার আগ্রহে তিনি কেন্দ্রে এসেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission