৯৫ বছরেও ভোটের টানে কেন্দ্রে আব্দুল সত্তার গাজী

বাসস

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫০ পিএম


৯৫ বছরেও ভোটের টানে কেন্দ্রে আব্দুল সত্তার গাজী
ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ৯৫ বছর বয়সী প্রবীণ ভোটার আবদুল সত্তার গাজী। ছবি : সংগৃহীত

বয়সের ভারকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ৯৫ বছর বয়সী প্রবীণ ভোটার আবদুল সত্তার গাজী। লাঠিতে ভর করে কেন্দ্র পর্যন্ত এসে ভোট দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠির নলছিটি উপজেলার মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের সহায়তায় উপস্থিত হন সত্তার গাজী।

বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেওয়ার আগ্রহে কোনো ঘাটতি ছিল না তার। কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা তাকে সহায়তা করেন।

আরও পড়ুন

ভোট দিয়ে বের হয়ে সত্তার গাজী বলেন, শান্তি-শৃঙ্খলাভাবে আমি আমার নিজের ভোট প্রয়োগ করেছি। দীর্ঘদিন পরে এ রকম নির্বাচন হয়েছে, সেটাতে আমি অনেক খুশি।

স্থানীয় ভোটাররা জানান, তার মতো প্রবীণ মানুষ লাঠিতে ভর করে ভোট দিতে আসায় কেন্দ্রের পরিবেশে উৎসাহ তৈরি হয়েছে। অনেক তরুণ ভোটারও তার এই দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের ভোটদানে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। সত্তার গাজীর মতো প্রবীণ ভোটারের উপস্থিতি এটা প্রশংসনীয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission