কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজার জয়

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:২২ এএম


কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজার জয়
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ১৪২টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টার দিকে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট। ফলে মুফতি আমির হামজা ৫৩ হাজার ৭৮১ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে জয়ী হন।

ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, সবার আগে আমি আল্লাহকে স্মরণ করি। আজ যদি আমাদের প্রয়াত জেলা আমির অধ্যাপক আবুল হাসেম মহোদয় বেঁচে থাকতেন, তিনি বেশি খুশি হতেন। আমার এই বিজয় কুষ্টিয়া-৩ আসনের জনগণের বিজয়। আমি সবসময় এই আসনের জনগণের পাশে থেকে কাজ করব।

বিজ্ঞাপন

আসনটিতে মোট ১৪২টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬০০। এই আসনে ভোটের সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৭৪০ টি। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৮৪৩ টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৮'শ ৯৭ টি। ভোটের শতকরা হার ৭২.৯৫ শতাংশ।

উল্লেখ্য, উচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচন সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission