ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

লাখো ভোটে হারলেন তাহেরী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ–৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে তাহেরী। মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ফলে প্রায় এক লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন তাহেরী।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ–৪ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে ১৮৩টির ফলাফল পাওয়া গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৩৯। এদিকে একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট ১ লাখ ২৩ হাজার ২৬টি।

জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা এস এম ফয়সলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ