বন ছেড়ে লোকালয়ে বাড়ছে আনাগোনা

শরণখোলায় একবছরে ৫০ সাপ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১০ এএম


শরণখোলায় একবছরে ৫০ সাপ উদ্ধার
সাপ উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। ছবি: আরটিভি

প্রাকৃতিক আবাসস্থলের পরিবর্তন ও খাদ্যের স্বল্পতার কারণে মাঝে মধ্যে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে সাপের দেখা মিলছে। বাগেরহাটের শরণখোলা উপজেলা এলাকায় ২০২৫ সালে বিভিন্ন প্রজাতির ৫০টি সাপ উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ওয়াইল্ড টিমের লিডার আলম হাওলাদার জানান, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ৩৭টি অজগর, ৪টি দাঁড়াস, ২টি সুতানাগ, ৩টি কিং কোবরা, ২টি গোখরা এবং ২টি মনোক্লেড কোবরা রয়েছে। উদ্ধার করা সাপগুলোর মধ্যে প্রায় ২০ ফুট লম্বা ও ৫৫ কেজি ওজনের (প্রায় ১ মণ) একটি অজগরও ছিল, যা সফলভাবে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।

Sarankhola_picture_(1)
ছবি: আরটিভি
আরও পড়ুন

ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও বন বিভাগের যৌথ উদ্যোগে এসব সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সম্প্রতি উপজেলার রায়েন্দা গ্রামে মাছের ঘেরের জালে আটকে পড়া একটি অজগরও নিরাপদে উদ্ধার করে শরণখোলা রেঞ্জের বনে অবমুক্ত করা হয়।

ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম জানান, বনসংলগ্ন এলাকায় মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। এখন অধিকাংশ এলাকাবাসী সাপ দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত উদ্ধার টিমকে খবর দেন। দ্রুত উদ্ধার ও নিরাপদে বনে অবমুক্ত করার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সুন্দর সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন


আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission