ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৩৭ পিএম


নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় আকাশ মিয়া নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় আকাশ মিয়া (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলা লিটন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্যবোঝাই একটি মিনি ট্রাক ছেড়ে আসে। পরে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছালে সেখানে ট্রাকটি থামিয়ে হেলপার আকাশ ট্রাকের মালামাল ঠিকমতো বাধা রয়েছে কিনা তা দেখছিলেন। এ সময় বিপরীত পাশ থেকে আসা প্রাণ আরএফএলের ভাড়ায়চালিত একটি কাভার্ডভ্যান ওই মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে দাঁড়িয়ে থাকা হেলপার আকাশ মিয়ার মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পলাশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission