ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

যশোরে নির্বাচন ও ভালোবাসা দিবস ঘিরে ১২ কোটি টাকার ফুল বিক্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় হাসি ফুটেছে যশোরের ফুল চাষিদের মুখে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে গত এক সপ্তাহে যশোরে প্রায় ১২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন এবং ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস; এই দুই দিবসকে কেন্দ্র করে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ বিভিন্ন ফুলের বাজার তুঙ্গে থাকে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছিল ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন।

নির্বাচনে প্রার্থীদের বরণ, পথসভা এবং বিজয় মিছিলে ফুলের ব্যাপক চাহিদা ছিল। চাহিদার পারদ তুঙ্গে থাকায় ফুলের দাম ছিল ঊর্ধ্বমুখী এবং বিক্রিও হয়েছে সন্তোষজনক। ফলে ফুরফুরে মেজাজে পুরো মৌসুমের বেচাকেনা শেষ করেছেন ফুলের রাজ্য গদখালীর চাষিরা।

এনামুল হক নামে এক চাষি বলেন, আজ (শনিবার) ভালো মানের গোলাপ ১৪-১৫ টাকা এবং একটু ছোট সাইজের গোলাপ ১০-১২ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া রজনীগন্ধা ৭ থেকে ১০ টাকা, রঙভেদে গ্লাডিওলাস ৮ থেকে ১৬ টাকা, জারবেরা ৮ থেকে ১০ টাকা এবং চন্দ্রমল্লিকা ২ থেকে ৫ টাকা দরে বিক্রি হয়েছে। সারা বছরই আমরা ফুলের ভালো দাম পেয়েছি।

জালাল হোসেন নামে আরেক চাষি বলেন, আজ ১৪ ফেব্রুয়ারি, তাই পাইকারি বাজারে ফুলের চাহিদা কিছুটা কম। তারপরও আলহামদুলিল্লাহ বেচাকেনা মোটামুটি ভালো।

আরও পড়ুন



ফুলচাষি আজিজুর রহমান বলেন, এ বছর বেচাকেনা অনেক ভালো। অক্টোবর থেকে এ পর্যন্ত আমরা মোটামুটি ভালো দাম পেয়েছি। গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের কারণে যান চলাচল বন্ধ থাকায় কিছুটা সমস্যা হয়েছিল। তবে আজ ভালোবাসা দিবসেও বাজার ভালো যাচ্ছে। আজও প্রতি পিস গোলাপ ১০ থেকে ১৪ টাকা দরে পাইকারি বিক্রি করেছি। আশেপাশের জেলাগুলোতে আমরা ফুল পাঠাচ্ছি। সবচেয়ে বেশি চাহিদা গোলাপ ফুলের। সব মিলিয়ে এ বছর আমরা লাভে আছি।

গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মঞ্জুরুল আলম বলেন, আমাদের গদখালীর চাষিরা পুরো একটি বছর টার্গেট করেই ফুল চাষ করে থাকেন। এবার যেহেতু বর্ষাটা ছিল অনেকটা নাবি (দেরিতে), তাই আমরা বেশ হতাশাগস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ, সেই নাবি বর্ষা উপেক্ষা করেও ফুলের ফলন অনেক বেশি এবং মানসম্মত হয়েছে। এ ছাড়া পুরো বছরটাই ফুলের দাম ঊর্ধ্বমুখী ছিল। সব মিলিয়ে কৃষকের হাতে টাকা এসেছে।

তিনি আরও বলেন, ভালোবাসা দিবসকে ঘিরে প্রায় ১২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আর যদি পুরো মৌসুমের কথা বলি, তাহলে আমাদের যে ১১৫-১২০ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছিল, সেটা পূরণ হয়েছে। গত ৩০ থেকে ৩৫ বছরে এত সুন্দর বাজার আমি আর কখনোই দেখিনি। কিছুদিন পর ২১শে ফেব্রুয়ারি। তখন রমজান মাস থাকলেও ফুলের ভালো দাম পাব বলে আশা করছি। গদখালীর সব ফুলচাষি ও ব্যবসায়ী এ বছর খুবই সন্তুষ্ট।

কৃষি বিভাগের তথ্যমতে, যশোর অঞ্চলে প্রায় ৭ হাজার চাষি ৬৪১ হেক্টর জমিতে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, লিলিয়ামসহ ১৩ ধরনের ফুলের চাষ করেন; যা দেশের মোট চাহিদার ৭০ শতাংশই পূরণ করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
বিজ্ঞান ও প্রযুক্তিতে আবারও দেশসেরা যবিপ্রবি
একজনের কাছেই মিলল সাড়ে ৩ কেজি সোনা
‘ডাকাত পড়েছে’ বলে মসজিদে মাইকিং, অতঃপর...