ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জুয়ার ধার মেটাতে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভার চর হায়দ্রাবাদ এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাকিল খালাসী (২৪) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যার পর ছিনতাই করে বিক্রি করা অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) ও মো. ইউসুফ গাজী (৬০)। তাদের বাড়ি সদর উপজেলার উত্তর চরমশুরা ও শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায়।

পুলিশ জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকার কাশবন থেকে নিখোঁজ অটোরিকশা চালক সাকিলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার শরীফ সুলতান আফসু জুয়া খেলায় ২৫ হাজার টাকা ধার করেছিলেন। ওই টাকা পরিশোধের উদ্দেশ্যে তিনি বন্ধুদের নিয়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। গত ১৭ জানুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে তারা সাকিলের অটোরিকশায় ওঠেন।

সন্ধ্যার দিকে চরকিশোরগঞ্জ এলাকার ‘মিনি কক্সবাজার’ সংলগ্ন স্থানে কৌশলে মাফলার পেঁচিয়ে সাকিলের গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি মো. ইউসুফ গাজীর কাছে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। তথ্য প্রযুক্তি ও নিহত অটো চালকের ব্যবহৃত ফোনের সূত্র ধরে এই আসামিদের আটক ও খণ্ডিত অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
আরও পড়ুন
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী