ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আনোয়ারায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ঋণের চাপ সহ্য করতে না পেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বিষপান করে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে। নিহত দ্বীপ ভৌমিক একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ ভৌমিক পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন এবং প্রায় একবছর আগে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার দিন দ্বীপ ভৌমিক ঘরের ভেতরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তিনি মারা যান। যদিও নিহতের পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চায়।

আরও পড়ুন

নিহতের ভাতিজা জয় ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক নানা চাপ ও ঋণের বোঝার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
আরও পড়ুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
স্বামী মৃত্যুর শোক সইতে না পেরে রেললাইনে স্ত্রী, একসঙ্গে সৎকার