দেড় বছর ধরে জিম্মি তরুণী, চাচা ও বন্ধুর ধর্ষণে সাড়ে নয় মাসের অন্তঃসত্ত্বা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৪ পিএম


দেড় বছর ধরে জিম্মি তরুণী, চাচা ও বন্ধুর ধর্ষণে সাড়ে নয় মাসের অন্তঃসত্ত্বা
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের পাকুরিয়া এলাকায় এক তরুণীকে দেড় বছর ধরে জিম্মি রেখে পালাক্রমে ধর্ষণ করেছে তার নিজ চাচা নাজমুল ইসলাম ও ভুক্তভোগীর বন্ধু মেহেদী হাসান। বর্তমানে ভুক্তভোগী তরুণী সাড়ে নয় মাসের অন্তঃসত্ত্বা।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর মা জানান, সাংসারিক কারণে তার স্বামীর সঙ্গে প্রায় পাঁচ বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর চাকরির কারণে ঢাকায় থাকতেন তিনি। এ সময়ে তার মেয়ে চাচার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। ২০২৪ সালের দিকে চাচি বাপের বাড়িতে যাওয়ার সুযোগে চাচা তাকে জোরপূর্বক ধর্ষণ শুরু করে এবং ভয়ভীতি দেখিয়ে প্রায় দেড় বছর ধরে অপকর্ম চালিয়ে আসছে।

মা জানালেন, চাচার অপকর্ম দেখে তার বন্ধুও সুযোগ নিয়ে তরুণীকে ধর্ষণ করেছে। ২০২৫ সালের আগস্টে ঢাকায় মেয়ে শারীরিক পরিবর্তন নিয়ে মা জানালে, ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে পরীক্ষা করলে দেখা যায় মেয়েটি ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

বিজ্ঞাপন

মেয়েটি জানিয়েছে, লোকলজ্জার ভয়ে দুই আসামির প্রতি দেড় বছর ধরে কোনো অভিযোগ জানাতে পারেনি। গত বছরের অক্টোবর মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার দুই নাম্বার আসামি মেহেদী হাসান পুলিশ ধরলেও প্রধান আসামি চাচা এখনও ধরা পড়েনি।

ভুক্তভোগী ও তার মা অভিযোগ করেছেন, পুলিশ অর্থের বিনিময়ে প্রধান আসামিকে ধরছে না। তারা সরকারের কাছে ন্যায় বিচার এবং নিরাপদ থাকার ব্যবস্থা চেয়েছেন।

বিজ্ঞাপন

নিপীড়ন বিরোধী নারীমঞ্চরংপুরের আহ্বায়ক বীথি দাস নন্দিনী বলেন, দেশে আইনের প্রয়োগ দুর্বল হওয়ায় ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। তিনি নারী সুরক্ষার জন্য শক্তিশালী আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

রংপুর মানবপাচার অপরাধ ট্রাইবুনালের সহকারী বিশেষ প্রসিকিউটর মো. হারুন অর রশীদ মনু জানান, মামলা বর্তমানে তদন্তাধীন। চার্জশিট ও ফরেনসিক রিপোর্ট আসলে বোঝা যাবে সন্তানের বাবা কে।

বিজ্ঞাপন

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানিয়েছেন, প্রধান আসামিকে ধরার চেষ্টা চলছে এবং তথ্য পেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে।

রংপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন বলেন, ইচ্ছার বিরুদ্ধে প্রসব করা প্রসূতি ও সন্তানের জন্য উত্তরবঙ্গের মধ্যে রাজশাহীতে সেফ হোমে থাকার ব্যবস্থা করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission