ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সংসদে দায়িত্বশীল বিরোধীদল দেখতে চায় জনগণ: রহমাতুল্লাহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে সংসদের ভেতর ও বাইরে বিরোধীদলকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, জনগণ আজ এমন একটি রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে যেখানে সরকার ও বিরোধীদল উভয়েই দেশের স্বার্থে একযোগে কাজ করবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সরকার যদি স্বচ্ছতা ও সঠিক নিয়ম মেনে দেশ পরিচালনা করে এবং বিরোধীদল কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করে, তবেই গণতন্ত্র শক্তিশালী হবে। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো একটি কার্যকর বিরোধীদল, যারা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে দেশ পরিচালনায় সঠিক দিকনির্দেশনা প্রদান করবে। জনগণের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদলের সক্রিয় অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন তিনি।

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নেছার জমাদ্দার। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নিউজ ২৪-এর বরিশাল ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরণ, দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান শাহীন হাফিজ এবং দৈনিক বাংলার বাণীর সম্পাদক আজাদ আলাউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগর নেতা মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণকালে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, সংবাদপত্র হকাররা আমাদের সমাজের অত্যন্ত পরিশ্রমী একটি অংশ। তারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে খবর পৌঁছে দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের মুখে হাসি ফোটাতে পেরে বিএনপি নিজেকে ধন্য মনে করছে। এই ধরনের মানবিক কর্মকাণ্ড কেবল উৎসব কেন্দ্রিক নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতা বলেও তিনি মন্তব্য করেন।

একই দিন সন্ধ্যায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে স্থানীয় সাধারণ শ্রমিকদের উদ্যোগে আয়োজিত একটি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে তিনি উপস্থিত শ্রমজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আরও পড়ুন
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
সংসদ সদস্যদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
শেষের পথে রাকসুর মেয়াদ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি