নাটোরে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১৬ পিএম


নাটোরে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জৌদতবকী গ্রামে অর্পিতা রানী সিঁথি (১৮) নামের এক গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিঁথি একই এলাকার জগাই কর্মকারের স্ত্রী। দম্পতির বিয়ে হয়েছিল প্রায় দুই বছর আগে। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে সিঁথি এই মর্মান্তিক ঘটনা ঘটান।

পরিবারের লোকজন তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রমান জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission