ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দুর্নীতি ও অপব্যয় রোধে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে: গণপূর্ত মন্ত্রী

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ছবি: প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যেন কোনো ধরনের অপব্যয় না হয় তা সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

দায়িত্ব নেয়ার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ এলাকা কুমিল্লার বরুড়ায উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এই মন্ত্রনালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায় এবং যতদূর সম্ভব কমিয়ে আনা যায়।

আরও পড়ুন

বিগত সরকার প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রনলয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।

এজন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেদিনই লিডার অফ দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোন সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নিব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে- অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকবো।

নির্মান কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্ট গুলো পুণরায় শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মাত্র দুইদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলি দরকারই নয়। আমরা চেষ্টা করব যেন কোন অপব্যয় না হয়।

এ সময় বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল
খাগড়াছড়িতে মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ উপলক্ষে সংগঠনটি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। 
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পালক নানা প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে এই জেলা থেকে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। সেখানে এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ ও ব্যাডমিন্টনের ফেদারের ককসহ বিভিন্ন পণ্য। এমন উদ্যোগে কর্মসংস্থান হয়েছে দরিদ্র-অসহায় নারীসহ বেকার যুবকদের। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
বের করে দিলেন শ্বশুরবাড়ির স্বজনরা, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামীহারা নাদিরা
স্বামীর মৃত্যুর পর যেন জীবনের সব হিসাব পাল্টে গেছে ২৭ বছর বয়সী নাদিরা আক্তারের। গত বছর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যুর পর থেকেই শুরু হয় পৈতৃক সম্পত্তি ও বসতঘর নিয়ে বিরোধ। স্বামীর স্বজনদের বিরুদ্ধে বসতঘর দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তিনি।
বের করে দিলেন শ্বশুরবাড়ির স্বজনরা, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামীহারা নাদিরা
আরও পড়ুন
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি
মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সরকারি কর্মসূচিতে দুর্নীতির তথ্য দিলেই মিলবে ৩০ হাজার ডলার!