জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৯, একজনের মৃত্যু

আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩০ পিএম


জমে থাকা গ্যাসের বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৯, একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরের ভাড়া বাসায় বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নুর জাহান আক্তার রানী নামে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। 

আহতরা হলেন- মোটরপার্টস ব্যাবসায়ী শাখাওয়াত হোসেন (৪৭), তার ছেলে শাওন (১৭), মেয়ে আয়মন (৮), ভাই, পর্তুগালপ্রবাসী সামির আহামেদ সুমন (৪০), তার স্ত্রী পাখি আক্তার (৩৫), তার ছেলে আনাছ (৮), মেয়ে আয়েশা (৪) ও ব্যবসায়ীর আরেক ভাই শিপন (২৫)।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দগ্ধ ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের চাচাতো ভাই মো. মিলন বলেন, চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের একটি ৮ তলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন শাখাওয়াত হোসেন। এর মধ্যে তার পর্তুগালপ্রবাসী ভাই গত ৪ ফেব্রুয়ারি দেশে আসেন এবং গত বুধবার চট্টগ্রামের বাসায় তার পরিবার নিয়ে বেড়াতে যান।

তিনি জানান, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সবাই সাহরি খাওয়া শেষ করেন। পরে ডাইনিং টেবিলে বসা থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দের মুহূর্তে তারা সবাই দগ্ধ হন।

বিজ্ঞাপন

তবে সেটি কিসের বিস্ফোরণ ছিল, তা জানেন না তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাসন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে ব্যাবসায়ী শাখাওয়াত হোসেনের শতভাগ, তার ছেলে শাওনের ৫০ শতাংশ, মেয়ে আয়মনের ৩৮ শতাংশ, ভাই সামির আহামেদ সুমনের ৪৫ শতাংশ, তার স্ত্রী পাখি আক্তারের শতভাগ, তার ছেলে আনাছের ৩০ শতাংশ, মেয়ে আয়েশার ৪৫ শতাংশ ও ছোট ভাই শিপন হোসাইনের ৮০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission