হাতে কোরআন দিয়ে ভুক্তভোগীদের শপথ করাল ডাকাতদল

আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৬ পিএম


হাতে কোরআন দিয়ে ভুক্তভোগীদের শপথ করাল ডাকাতদল
প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঢুকে ডাকাতি করে।

এ সময় প্রায় ৪০ মিনিট ধরে তারা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান- দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। আলমারি ও সোকেসের চাবি দিতে দেরি হওয়ায় তাদের মারধর করা হয়। ডাকাতরা মাটির ব্যাংক পর্যন্ত ভেঙে টাকা নিয়ে যায়। ঘটনার সময় ঘরে প্রবাসী লিটন গাজীর মা, স্ত্রী ও ছোট মেয়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এদিকে ডাকাতরা চলে যাওয়ার আগে পরিবারের সবাইকে কোরআন হাতে শপথ করিয়ে ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দেয় বলে জানান তারা। এতে পরিবার আরও আতঙ্কে রয়েছে। তারা জীবনের নিরাপত্তা ও বিচার পেতে প্রশাসনের সহযোগিতা চান।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। আমরা ডাকাতির সাথে জড়িতদের শনাক্তে কাজ করছি। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission