বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে ইসি

আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫৯ পিএম


বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে ইসি
ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষকদের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকাল হসপিটালিটি প্রদান করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের বিমানবন্দর হতে রিসিভ করে হোটেলে আনয়ন, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করানো, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, নির্বাচনের দিন ভোটকেন্দ্র পরিদর্শন, বিমানবন্দরে পৌঁছে দেওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনার রাইট আপ ও ছবি এবং বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন সংগ্রহ করে বই আকারে একটি ডকুমেন্টেশন তৈরি করে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নিম্নোক্তভাবে একটি কমিটি গঠন করা হলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করা। কমিটির প্রত্যেক সদস্য তার টিমের সঙ্গে যোগাযোগ করে পর্যবেক্ষক প্রতিবেদন সংগ্রহপূর্বক কমিটির সদস্য-সচিবের কাছে জমা দেবেন। আগত অতিথিদের বিভিন্ন ঘটনা নিয়ে রাইট আপ ও ছবি সরবরাহ করবে। প্রাপ্ত পর্যবেক্ষক প্রতিবেদন ও ছবি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবে। এছাড়া কমিটি কাজের প্রয়োজনে যে কাউকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন। সূত্র: বাসস

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission