ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্বাচনি ব্যয়ের হিসাবে দিতে হবে প্রত্যেক প্রার্থীকে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান সই করা এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীদের নামে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের কাছে ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সংবলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে আরও উল্লেখ আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া, নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সংবলিত গেজেট প্রকাশিত হয়। এ ক্ষেত্রে ৩০ দিন পূর্ণ হবে ১৫ মার্চ। এই সময়ের মধ্যে সব প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। আর ২৯৯ আসনে অংশ নেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুবুল হক। তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করে রোববার (৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদে নতুন করে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
আরও পড়ুন
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
নতুন আইনে এবার ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা 
ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি