ফরিদপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে হত্যা, স্বামী-স্ত্রী আটক

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:০৭ পিএম


ফরিদপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে হত্যা, স্বামী-স্ত্রী আটক
ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের গোয়ালচামটে বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টাঙানোকে কেন্দ্র করে জুয়েল মোল্যা (৩৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মোল্যাবাড়ী সড়কের বিহারী কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত জুয়েল মোল্যা ওই এলাকার মৃত মনিরুদ্দিন আনসারির ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী ভাঙ্গারী ব্যবসায়ী সরফরাজ শেখের স্ত্রী মনি বেগম জুয়েল মোল্যাদের বাড়ির সামনে কাপড় শুকানোর জন্য দড়ি টাঙাতে যায়। এসময় তাকে বাধা দিলে এক পর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুয়েলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

হামলায় নিহত জুয়েলের ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী সোহেল মোল্লা (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাধা দিতে গিয়ে তাদের মা রোকেয়া বেগমও আহত হয়েছেন বলে জানা গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাঙারি ব্যবসায়ীর পরিবারের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রী মনি বেগমকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission