ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন আটক

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনায় ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারাল দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহলের সময় মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তাররা হলেন— সাদ্দাম হোসেন (৩৮), বোরহান উদ্দিন (২৮), মো. রোমান (২৩), তারামিয়া (৩৮), ইউনুস আলী (৩৮), ইসমাইল হোসেন (২৭), আব্দুর রহমান (২৭), সুলাইমান (৩৪), শরীফ হোসেন (৩২) ও মো. আরমান (২৩)। তারা সবাই সিরাজদিখান উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গজারিয়া উপজেলার লস্করদী এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দুই নৌডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা (নং-৩৭, তারিখ: ১৩/০৬/২০২৬) করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী এলাকায় নৌডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ১৫ লাখ টাকার মালামাল লুট
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩