ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

আরটিভি নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০১:১১ পিএম


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
নয়ন আহমেদ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের অপর একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভালুকার সীমান্ত ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নয়ন ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। 

বিজ্ঞাপন

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন নয়ন আহমেদ। পথিমধ্যে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তের জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আরফান শেখের এক ছেলে দুই মেয়ে। তাদের মধ্যে নয়ন সবার বড়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission