বাড়তি দামে সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৭:৫৬ পিএম


বাড়তি দামে সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (০৪ মার্চ) দুপুরে শহরের বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আরও পড়ুন

অভিযানে দেখা যায়, মিলেনিয়াম ট্রেডার্স এবং মেসার্স ভাই ভাই ট্রেডার্স সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটি সিলিন্ডার ৩০০ টাকার বেশি দামে বিক্রি করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

‎এ বিষয়ে মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল জানান, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission