ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে হত্যা করে মরদেহে আগুন, আটক আইনজীবী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ এএম
স্ত্রী হত্যার অভিযোগে আটক আইনজীবী হোসেন তাইফুর। ছবি: সংগৃহীত

জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে গুম করার চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত গৃহবধূর নাম তাহমিনা আক্তার তানিয়া (৩৫)। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল বলেন, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি; পারিবারিক কলহ লেগেই থাকত।

তার দাবি, তাইফুর মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তার সঙ্গে তাহমিনার ঝগড়া-বিবাদ হতো। এ কারণে তাহমিনা অধিকাংশ সময় বাবার বাড়িতে থাকতেন।

তুহিন ফয়সাল আরও বলেন, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাহমিনা স্বামীর বাড়িতে ফেরেন। এরপরই গভীর রাতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে তার ধারণা।

আরও পড়ুন

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী হোসেন তাইফুর রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন বস্তু দিয়ে তাহমিনার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ বিছানায় রেখে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

কিন্তু, ঘটনাটি টের পেয়ে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করা হয়।

ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
আরও পড়ুন
ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
অপ্রতিম হত্যাকাণ্ড: ফাহাদ দাবিতে প্রকাশিত ছবি নিয়ে যা জানা যাচ্ছে
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন