আমার হাজবেন্ড অনেক শখের, যাইতে দিব না: মীম

আরটিভি নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ১২:৪৭ পিএম


আমার হাজবেন্ড অনেক শখের, যাইতে দিব না: মীম
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। রোববার(৮ মার্চ) ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জের হাজি সালামের বাসা থেকে পুলিশ তাকে আটক করে। জানা যায়, শাহীন মোল্লার দ্বিতীয় স্ত্রী মীম ওই বাসায় ভাড়া থাকতেন। গ্রেপ্তারের সময় মীম বলেন, আমার হাজবেন্ড আমার অনেক শখের, আমার হাজবেন্ডকে আমি যাইতে দিব না।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন নিষ্ক্রিয় সদস্য ছিলেন। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। ৫ আগস্টের পর পরিস্থিতি পরিবর্তনের কারণে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন

কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission