ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে চলছে পাহাড় কাটার মহোৎসব, থামছেই না পাহাড়খেকোদের দৌরাত্ম্য

মো. শাফায়েত হোসেন, বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: আরটিভি

বান্দরবানে থামছেই না অবৈধভাবে পাহাড় কাটা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন নির্বিচারে কেটে ফেলা হচ্ছে বড় বড় পাহাড়। বসতবাড়ি নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, পুকুর ও জলাশয় ভরাট, বাঁধ নির্মাণ, ইটভাটা এবং রাস্তা তৈরির নামে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানায় প্রভাবশালীরা নামে-বেনামে এসব পাহাড় কেটে ফেলছে।

এর ফলে একদিকে যেমন বাড়ছে ভূমিধসের আশঙ্কা, অন্যদিকে হুমকির মুখে পড়ছে পাহাড়ের জীববৈচিত্র্য। তাই পাহাড়ের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভৌগোলিক অবস্থানের কারণে সমতলের তুলনায় পার্বত্য জেলা বান্দরবানের প্রকৃতি ভিন্ন। এ জেলায় রয়েছে বড় বড় পাহাড়, বনাঞ্চল এবং সমৃদ্ধ প্রাকৃতিক জীববৈচিত্র্য। চারদিকে উঁচু-নিচু পাহাড় থাকায় সমতল ভূমির পরিমাণ তুলনামূলক কম। ফলে বিভিন্ন পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে বসতি গড়ে তুলেছে জেলার লক্ষাধিক মানুষ।

শুধু তাই নয়, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, পুকুর ও জলাশয় ভরাট, বাঁধ নির্মাণ, ইটভাটা ও রাস্তা তৈরিসহ নানা অজুহাতে প্রতিনিয়ত স্কেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ চলছে। শহরের বনরূপা, কালাঘাটা, বালাঘাটা, ক্যাচিংঘাটা, রোয়াংছড়ি বাসস্টেশন, লেমুঝিরি, বাকিছড়া, ফজর আলী পাড়াসহ জেলার বিভিন্ন এলাকায় চলছে পাহাড় কাটার এই মহোৎসব।

প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা করা হলেও কোনোভাবেই থামছে না পাহাড়খেকোদের দৌরাত্ম্য।

অবাধে পাহাড় কাটার ফলে দিন দিন বাড়ছে ভূমিধসের আশঙ্কা। প্রতিবছর বর্ষা মৌসুমে দেখা দেয় পাহাড়ধসের ঝুঁকি, প্রায়ই ঘটে প্রাণহানির ঘটনা। তাই পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষা ও পাহাড়ধসের ঝুঁকি কমাতে নামে-বেনামে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বান্দরবান পৌর এলাকার বাসিন্দা খালেদ বলেন, প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই বান্দরবানে শুরু হয় পাহাড় কাটা। এখানে একটি প্রভাবশালী সিন্ডিকেট পাহাড় কাটার সঙ্গে জড়িত। ফলে প্রশাসন অভিযান চালিয়ে নামমাত্র জরিমানা করলেও কার্যত বন্ধ হচ্ছে না এই কর্মকাণ্ড। এতে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে পাহাড় কাটার সঙ্গে জড়িত সিন্ডিকেট।

তিনি আরও বলেন, এভাবে যদি পাহাড় নিধন চলতে থাকে, তাহলে অচিরেই পর্যটন নগরী বান্দরবান পাহাড়শূন্য হয়ে পড়বে। তাই পাহাড়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় পাহাড়খেকোদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান সচেতন মহল।

আরও পড়ুন

এদিকে পাহাড়ের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সময়ের সঙ্গে পাহাড় কাটার সিন্ডিকেটের পরিবর্তন ঘটে। যারা পাহাড় কাটার সঙ্গে জড়িত, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। বান্দরবানে পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় গত এক বছরে ৬৫টি ভ্রাম্যমাণ আদালত ও এনফোর্সমেন্ট মামলার মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আদালতে আরও ১৫টি মামলা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
পাহাড়ে বিদ্যুৎ নেটওয়ার্কে ২ হাজার ১৪৮ কোটি টাকা অনুমোদন এডিবির
গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি
প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়ে ৪ বন্ধু মিলে রাতভর ধর্ষণ, অতঃপর...