ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১২ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল চুরি হওয়া নবজাতক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার নবীনগর এলাকা থেকে চুরি হওয়া ১ মাস বয়সী এক শিশু ১২ ঘণ্টা পর পরিবারের কাছে ফেরত এসেছে।

রোববার (১৫ মার্চ) সকালে শিশুটিকে একই উপজেলার লক্ষণবাড়িয়া এলাকায় পাওয়া যায়। এর আগে শনিবার সন্ধ্যায় শিশুটি বাড়ি থেকে চুরি হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

শিশুর বাবা জালাল উদ্দিন জানান, শনিবার সকালে প্রায় ১৫ বছর বয়সী এক মেয়ে তার বাড়িতে আশ্রয় নেয়। পরে সন্ধ্যার আগে ঘর থেকে শিশুটিকে নিয়ে সে পালিয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি পুলিশকে জানালে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর রোববার সকালে শিশুটিকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক লোক দেখে ফেলায় শিশুটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ওই মেয়ে। এরপর শিশুটির মুখের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিশুর মুখের মিল পেয়ে পরিবারের কাছে পৌঁছে দেন স্থানীয়রা।

অভিযুক্ত মেয়েটিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
আরও পড়ুন
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো