নাটোরে ক্রেতাকে পিটিয়ে মারল দোকানদার

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ১১:০৮ পিএম


নাটোরে ক্রেতাকে পিটিয়ে মারল দোকানদার
নিহত সামাদ

নাটোরের লালপুরে সিমেন্ট কেনাবেচাকে কেন্দ্র করে রুহুল আমিন নামে সিমেন্ট ব্যবসায়ীর রডের আঘাতে আব্দুস সামাদ (৪০) নামে এক ক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত সামাদ উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সিমেন্ট কেনাবেচাকে কেন্দ্র ব্যবসায়ী রুহুল আমিনের সঙ্গে ক্রেতা আব্দুস সামাদের কথা-কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিন রড দিয়ে মাথায় আঘাত করলে আব্দুস সামাদ গুরুতর আহত হন। আহত অবস্থায় আব্দুস সামাদকে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা মোমিন মন্ডল বাদী হয়ে লালপুর থানায় ব্যবসায়ী রুহুল আমিন ও তার ছোট ভাই তরিকুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আসামি তরিকুলকে আটক করা হয়েছে। অপর আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission