ঝড়ে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ১২:১২ পিএম


ঝড়ে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিহত মনোহরী দাস। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাদুর ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, মনোহরী লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। ঘটনার সময় লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড় হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মনোহরীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন জানান, মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission