বাগেরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২:০০ পিএম


বাগেরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন
ছবি: আরটিভি

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

বিজ্ঞাপন

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও বাগেরহাট শহরের দশানী এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা বিএনপি, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

বিজ্ঞাপন

পরে দিনটি উপলক্ষে বাগেরহাট স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিবাদন ও কুচকাওয়াজে অংশ নেন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।

আরও পড়ুন

স্বাধীনতা দিবস উপলক্ষে পালিত কর্মসূচিতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. হাসান চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া দিবসটি উপলক্ষ্যে বাগেরহাট স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা এবং হাসপাতাল, জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission