ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, বাদ যায়নি হাঁড়ি-পাতিলও

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১১:২৩ পিএম
ঢাকার ধামরাইয়ে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির ফ্যান, ফ্রিজের কম্প্রেসার, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, হাঁড়িপাতিল, কম্বল-বালিশসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (২১ মে) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় নুরুস সামাদ বুলবুল নামে এক ব্যক্তির বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, সবশেষ ১৬ মে তিনি বাড়িতে এসেছিলেন। পরে ২৩ মে ফিরে এসে ঘরের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পান। তার ভাষ্য, চোরেরা ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ভেতর থেকে দরজার হ্যাজবোল খুলে পুরো বাড়ি তছনছ করে।

চোরেরা ছয়টি ফ্যান, ফ্রিজের কম্প্রেসার, গ্যাসের চুলা ও বোতল, সিলভারের হাঁড়িপাতিল, পাঁচ হাজার টাকা, ১১টি ট্যাপ কল, কম্বল, কাঁথা ও বালিশ নিয়ে যায়। এ ছাড়া ঘরের দুটি আলমিরা, শোকেসসহ বিভিন্ন ফার্নিচারও খুলে নেওয়া হয়েছে বলে জানান বাড়ির মালিক।

ভুক্তভোগী নুরুসসামাদ বুলবুল বলেন, গত ২৩ মে রাত আনুমানিক ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে ঈদের ছুটিতে পরিবার নিয়ে বাড়িতে ফিরি। বাড়ির মূল ফটকের তালা খুলে ভেতরে ঢুকতে গেলে দেখতে পাই দরজাটি ভেতর থেকে আটকানো। পরে আমার এক ভাই গাছ বেয়ে ছাদে উঠে দরজা খুলে ভেতর থেকে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে দেখতে পাই ঘরের তালা ও লক ভাঙা। পরে একে একে বিভিন্ন কক্ষ ঘুরে বুঝতে পারি, বাড়িতে চুরি হয়েছে।

তিনি জানান, তার দুইটি আলমারি ভেঙে নগদ টাকা, রুপার জিনিসপত্র, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল নিয়ে গেছে চোরেরা। বাড়ির ছয়টি সিলিং ফ্যান খুলে নেওয়া হয়েছে। এমনকি ফ্রিজের কম্প্রেসার ও তামার যন্ত্রাংশও খুলে নিয়ে গেছে তারা। এছাড়া তিনটি বাথরুমের কল, শাওয়ার, রান্নাঘরের ফিটিংস, বড় ডেগ, বালতি, কম্বল ও কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে।

নুরুসসামাদ বুলবুলের ধারণা, পশ্চিম পাশের একটি ফ্যান খুলে জানালার গ্রিলের নাট খুলে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে ভেতর থেকে দরজা খুলে বাড়ির অন্যান্য কক্ষে ঢুকে মালামাল নিয়ে যায়।

তিনি আরও বলেন, চুরির ঘটনায় তাৎক্ষণিকভাবে ধামরাই থানাসহ পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও রাতে ঘটনাস্থলে এসে তদন্ত করার মতো কোনো তৎপরতা তিনি দেখেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাজেকে অবরোধে বাতিল কঠিন চীবর দানোৎসব
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অবরোধ কর্মসূচির কারণে বিভিন্ন বৌদ্ধবিহারে বাতিল করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব। প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাজেকের বিভিন্ন বৌদ্ধবিহারে এ আয়োজন করা হলেও চলমান পরিস্থিতিতে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবরোধের কারণে যাতায়াতব্যবস্থা ব্যাহত হওয়ায় ভিক্ষু-শ্রমণ, দায়ক-দায়িকা ও দূরদূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষের পক্ষে এতে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। সাজেক বনানী বনবিহার কঠিন চীবর দান উদ্‌যাপন কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেকের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনিবার্য কারণে ৬ ও ৭ নভেম্বরের কঠিন চীবর দান উৎসবের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। গত ১ নভেম্বর এক দিনের জন্য অবরোধ শিথিলের পর ২ নভেম্বর থেকে চতুর্থ দফায় আবারও অবরোধ শুরু হয়। শুক্রবার পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। তবে গত বুধবার থেকে কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত ঘোষণা করেছেন অবরোধকারীরা। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’ এদিকে সাজেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা মন্ত্রণালয়কে জানানোর সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। আরটিভি/টিআর
সাজেকে অবরোধে বাতিল কঠিন চীবর দানোৎসব
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শাহীন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহীনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তার অকালমৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অবগত করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাশ
শরীয়তপুরের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে মাছটি নড়িয়া উপজেলার সুরেশ্বর মৎস্য আড়তে নিলামে ১৬ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়। ভোরে জেলে সবুজ দেওয়ান মাছটি আড়তে নিয়ে আসেন। পরে নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আয়নাল খান। জেলে সবুজ দেওয়ান জানান, বৃহস্পতিবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে জাল ফেলেন তিনি। কিছুক্ষণ পর জাল টেনে তুলতেই বিশাল পাঙ্গাশ মাছটি দেখতে পান। এত বড় মাছ পেয়ে তিনি ও তাঁর সঙ্গীরা বেশ আনন্দিত। স্থানীয়রা জানান, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছ ধরার মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়ছে। বিশেষ করে পাঙ্গাশ ও বাঘাড় মাছ তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে। মাছ ব্যবসায়ী আয়নাল খান বলেন, প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনেছি। কিছু লাভ রেখে এটি বিক্রি করা হবে। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, পদ্মার সুস্বাদু এ ধরনের মাছ খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও ধনীরা খবর পেলেই কিনে নেন। বড় মাছ বিক্রি করে জেলেরা ভালো দাম পাওয়ায় বেশ খুশি হন। আরটিভি/টিআর
পদ্মায় ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাশ
গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
ঢাকার মতিঝিল এলাকা থেকে গোপালগঞ্জের সাবেক তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)। গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। আরটিভি/টিআর
গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি: জহির উদ্দিন স্বপন
গ্রাম পুলিশ সদস্যদের তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন। 
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি: জহির উদ্দিন স্বপন
আরও পড়ুন
দিনেদুপুরে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি
ঢাকায় জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি সোনা ও ৬০০ ভরি রুপা লুট